ভোটের বাদ্যি প্রায় বেজেই গেল । ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী । আপাতত তাঁদের ঠিকানা হয়েছে স্কুল । আর তার জেরেই শিকেয় উঠতে চলেছে শিক্ষা ।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে আর কয়েক ঘন্টার মধ্যেই । ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী । তবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে অন্তর্গত রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাইস্কুলে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে । যার কারণে এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে স্কুলের পঠন পাঠন । স্কুলের ক্লাস পরিক্ষা নিয়েও চিন্তিত পড়ুয়ারা ।
রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা অঞ্চল অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । ফলে এই এলাকায় উত্তেজনা প্রবল হওয়ার আশঙ্কা করা হচ্ছে । ফলে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে স্কুলের মধ্যে। বেশ কিছু দিন ধরেই স্কুলে স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার জেরে চিন্তিত এখন স্কুলের শিক্ষক থেকে পড়ুয়ারা।
অন্যদিকে নির্বাচন না সম্পন্ন হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে স্কুলেই । ফলে অনির্দিষ্টকালের জন্য এখন বন্ধ থাকবে স্কুলের পঠন পাঠন । তাহলে পড়ুয়াদের কী হবে সেই নিয়ে চিন্তিত গ্রামের বাসিন্দা থেকে পড়ুয়া সকলেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

