সিবিআই তলবে নিজাম প্যালেসে শেখ শাহজাহানের ভাই!

শনিবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন সন্দেশখালি কাণ্ডে ধৃত শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর । সিবিআই তলবের পর অবশেষে দফতরে হাজিরা দিলেন শেখ আলমগীর । জানা যায় গত ১৪ মার্চ তাকে সিবিআই তলব করেছিল, কিন্তু সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছিলেন । তার পরিবর্তে আজ, শনিবার তিনি সকাল ১১ টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন।

এদিন সূত্র মারফত খবর সিবিআই-এর নোটিশের পরেই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর হাজিরা দিলেন সিবিআই দফতরের নিজাম প্যালেসে । একই সঙ্গে জানা যায়, শুধু সিবিআই নয় ইডির তরফে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে নোটিশ পাঠানো হয় । আগামী ২১ তারিখ সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয় তাঁকে ।

জানান যায় মূলত ৫ তারিখ ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সিবিআই ডেকে পাঠিয়েছিল শেখ আলমগীরকে । এবং ইডি আগামী ২১ তারিখ শেখ আলমগীরকে টাকা লেনদেনের বিষয় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে বলেও খবর ।

প্রসঙ্গত জানা যায়, শাহজাহান ঘনিষ্ঠ ১৫ জনকে নোটিশ দেয় সিবিআই । শনিবারই নিজাম প্যালাসে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল তাঁদের । ইডির ওপর হামলার ঘটনাতেই মূলত এই তলব বলে জানা যায় । তাঁদের মধ্যে মাফুজার আলম (TMCP), সিরাজুল সহ আরও বেশকিছু জন আজ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন বলে খবর ।

৩ ঘণ্টার কাছাকাছি সময় অতিক্রান্ত হতে চলেছে, এখনও নিজাম প্যালেসে চলছে তাঁদের জিজ্ঞাসাবাদ । মূলত শেখ শাহজাহানের কল ডিটেইলস থেকেই এদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর । শেখ শাহজাহানের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ হয় বলেও জানা যায় । ৫-ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় এদের কতটা ভূমিকা ছিল তা জানতেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube