ভোটের আগেই রাজ্যের বড় ঘোষণা । বাড়তে চলেছে বিধায়ক, মন্ত্রীদের ভাতা । সেই প্রস্তাবে ইতিমধ্যেই শুক্রবার রাতে সবুজ সঙ্কেত মিলেছে রাজভবনের পক্ষ থেকেও । প্রয়োজনীয় বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজভবনের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে দেওয়া হয় এমনই বার্তা ।
বিধানসভার প্রত্যেক বিধায়কের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয় । একই সঙ্গে বৃদ্ধি পেল রাজ্যের মন্ত্রীর বেতনও । মুখ্যমন্ত্রী এই ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করতেই শুরু হয়েছিল বিতর্ক । কারণ একদিকে যখন রাজ্যের আর্থিক অবস্থা যথেষ্ট উদ্বেগের ছিল সেই সময় এমন ঘোষণা স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি করে । সেই সময় মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দিয়েছিলেন যে বিধায়কদের নানান কাজ করার সময় এই অর্থের প্রয়োজন পড়ে ।
পরবর্তীকালে সেই বিল রাজভবনে পাঠানো হয় রাজ্যপালের প্রয়োজনীয় স্বাক্ষরের জন্য । এবং তিনি এই বিলে নিজের স্বাক্ষর দিয়ে দিয়েছেন । তাই এখন থেকে বর্ধিত হারে বেতন পেতে চলেছেন প্রত্যেক বিধায়ক ও রাজ্যের মন্ত্রীরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

