সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে । তার জেরে শুক্রবার মাঝরাত থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ মেন ও শিয়ালদহ-বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয় । একই সঙ্গে বাতিল করা হয় বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও ।
শতাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রী দুর্ভোগের ছবি শনিবার সকাল থেকে থেকে দেখা যাচ্ছে শিয়ালদহ স্টেশনে । যাত্রীরা জানাচ্ছেন কেউ গন্তব্যে যাওয়ার জন্য, কেউ তাঁদের কর্মস্থলে যাওয়ার জন্য, কেউ বা আবার নিজের চিকিৎসা করাতে হাসপাতালে যাবেন বলে শিয়ালদহ স্টেশনে এসে উপস্থিত হয়েছেন । তবে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করার পরেও মিলছে না কোন ট্রেন!
তবে যে ট্রেনগুলি আসছে তাতে এতটাই ভিড় হচ্ছে যে অসুস্থ শরীর নিয়ে তাতে ওঠা কোনভাবেই সম্ভব হচ্ছে না । যার ফলে ট্রেনের আশা না করেই অন্য পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন যাত্রীরা । যেহেতু রেল কর্তৃপক্ষের তরফ থেকে আগেই ট্রেন বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছিল তাই আজও মাইকিং চালিয়ে যাত্রীদের জানানো হচ্ছে ট্রেন বাতিলের কথা ।
একই সঙ্গে স্টেশনের বাইরে মোতায়ন করা হয়েছে পুলিশ কর্মীদের যারা যাত্রীদের সাহায্য করছেন তাঁদের গন্তব্যে পৌঁছতে । অর্থাৎ ট্রেনে না যেতে পারলে, তাঁরা অন্য কোন রাস্তায় তাঁদের গন্তব্যে পৌঁছতে পারবেন সেই বিষয়ে তাঁরা সাহায্য করছেন । পাশাপাশি আজ একজন চাকরিপ্রার্থী জানান হাওড়া ময়দানে তার চাকরির পরীক্ষা ছিল আজ । ভোর সাড়ে চারটের সময় তিনি তাঁর নদিয়ার বাড়ি থেকে থেকে বেরোলেও পরীক্ষার সময়সীমা পেরিয়ে গেলেও তিনি পৌঁছাতে পারেননি শিয়ালদহ স্টেশনে । যার ফলে তিনি পরীক্ষায় আর বসতে পারলেন না । সব মিলিয়ে ট্রেন বাতিলের কারণে শনিবার সকাল থেকেই শিয়ালদহ স্টেশনে যাত্রী দুর্ভোগের ছবিটা একেবারে স্পষ্ট ।
বাতিল করা হয় ১৪৩টি লোকাল ট্রেন । ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে । বোঝাই যাচ্ছে ব্যাপক যাত্রী দুর্ভোগ থাকবে এই ৫২ ঘণ্টা । এছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বলেও জানা যায় । মূলত শিয়ালদহ-ব্যারাকপুর-নৈহাটি সেকশনে এবং শিয়ালদহ-দমদম ক্যানটনমেন্ট সেকশনে ট্রেন বাতিল থাকছে । পাশাপাশি জানা যায় গোটা শিয়ালদহ ডিভিশনে ৮৯২টি ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে । শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার সমস্ত মাতৃভূমি লোকাল সাধারণ ট্রেন হিসাবে চলবে । বাতিল করা হয়েছে তিনটি মেল-এক্সপ্রেসও । তালিকায় রয়েছে, আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস ও হাওড়া সিউড়ি মেমু এক্সপ্রেস ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

