দাড়িভিট কাণ্ডে আদালত অবমাননা, ক্ষোভের মুখে স্বরাষ্ট্র দফতর!

উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে পুলিশের গুলিতে দুই স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশ না মানায় আদালত অবমাননার রুল জারি করলেন বিচারপতি রাজা শেখর মান্থা ।

এই মামলায় জানা যায়, উত্তর দিনাজপুরের দাড়িভিট পুলিশের গুলিতে দুই স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা । কিন্তু ১০ মাস পরেও কার্যকর হয়নি সেই নির্দেশ । এতদিনেও সেই নথি সিআইডি জাতীয় তদন্তকারী সংস্থার (NIA)হাতে তুলে না দেওয়ায় হাইকোর্টের প্রবল ক্ষোভের মুখে স্বরাষ্ট্র দফতর।

একইসঙ্গে জানা যায় ওই ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের নির্দেশ পালন করেনি রাজ্য । তাই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করল হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী শুনানিতে ওই অফিসারদের হাজির হয়ে জানাতে হবে কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না।এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী ৫ ই এপ্রিল ।

প্রসঙ্গত জানা যায়, ২০১৮ সালের ২০শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট অঞ্চলে পুলিশের গুলিতে নিহত হয়েছিল দুই স্কুল ছাত্র । ২০২৩ সালের ১০ই মে এনআইএ-কে তদন্তভার নেওয়ার নির্দেশ দেয় বিচারপতি রাজা শেখর মান্থা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube