সুপার লাক্সারি বাস ভর্তি গরু!

নিউজটাইম ওয়েবডেস্ক : সুপার লাক্সারি বাসে দেখা গেল একাধিক গরু । এমনই হৈচৈ কাণ্ড ঘটল মেমারিতে । এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আশ্চর্য হয়ে যান সাধারণ মানুষ ।

জি টি রোড ধরে দ্রুত গতিতে যাচ্ছিল একটি ঝাঁ চকচকে সুপার লাক্সারি বাস । বাসটির প্রতিটি জানালায় দেওয়া ছিল রঙিন পর্দা । মেমারির চকদীঘি মোড় এলাকায় বাসের ডিকির পিছন দিক থেকে হঠাৎ করে একটি গরুকে নীচে পড়তে দেখেন স্থানীয়রা । এমনকি সেই সময় বাকি কিছু গরু চিৎকারও করে বলে স্থানীয়রা শুনতে পান । সন্দেহ হয় স্থানীয়দের । তাঁরা বাস আটকান । বাসের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ সবার । ভিতরে বাঁধা সারি সারি গরু । যাত্রীদের বসার জন্য সমস্ত সিট খুলে ফেলা হয়েছে । শুধু বাস ভর্তি গরু ।

রাজু নামে বাসের চালকের দাবি, কাগজপত্র আছে , গরুগুলি চোরাইমাল নয় । বিহার এলাকা থেকে পান্ডুয়া আনা হচ্ছিল সেই গরুগুলি, এমনটাই তিনি জানান । অন্যদিকে বাসের হেল্পার জানান , আসানসোল থেকে পান্ডুয়া নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে । পুলিশ সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে বলে খবর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube