আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা । আজ শনিবারও বাংলার বিভিন্ন অংশে চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে এই বৃষ্টি হচ্ছে ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, আজ থেকে ২০ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে । কালবৈশাখীও হতে পারে । গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । আগামী দু’দিন বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় । শনিবার বৃষ্টিতে ভিজবে তিলোত্তমাও । এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ১৬ মার্চ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের কারণে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ।
আজ ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলেও জানা যাচ্ছে । পাশাপাশি বাড়বে তাপমাত্রাও । চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে চলেছে বলে জানানো হয়েছে । পাশাপাশি জারি থাকবে বৃষ্টির দাপট । আগামী সপ্তাহ থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা ।
অন্যদিকে জানা যাচ্ছে, আপাতত ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে । হালকা মেঘলা আকাশ থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে । তবে বৃষ্টিপাত হবে না । মোটের ওপর শুষ্ক থাকবে উত্তরের জেলাগুলির আবহাওয়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

