বদলাচ্ছে আবহাওয়া । গত কিছুদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা ছিল আকাশ। বৃষ্টিও হয়েছে শেষ কিছু দিনে । তবে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে । আজ শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার থাকবে । কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস । প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়া, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে । রবিবার থেকে ফের আবহাওয়ার বদল হতে পারে । কলকাতা সহ রাজ্য জুড়ে বাড়তে পারে গরম ।
কয়েকদিন ধরেই নিম্নমুখী পারদ । ভোর এবং রাতে হাল্কা শিরশিরানি অনুভূত হচ্ছে । শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম । তবে হাওয়া অফিস জানিয়েছে, এবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের সোমবার থেকেই তাপমাত্রার বৃদ্ধি অনুভূত হতে পারে । আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে । বৃষ্টি হবে না কলকাতাতেও । আপাতত ২-৩ দিন কলকাতার তাপমাত্রার সেরকম হেরফের হবে না, প্রায় একই থাকবে । মনোরম আবহাওয়া থাকবে মহানগরীতে ।
একই সঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশা এবং অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত । এর পাশাপাশি ১০ মার্চ নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে । তবে আপাতত চলতি সপ্তাহে রাজ্যের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই । তবে উত্তরবঙ্গের শনিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে । পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর প্রভাবেই দার্জিলিংয়েও হবে বৃষ্টি । এছাড়া উত্তরের কোনও জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই । মূলত শুষ্ক থাকবে আবহাওয়া ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

