ফের বিজেপি-তেই ফিরতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । এই কথা নিজেই জানালেন অর্জুন ।
পদ্ম ছেড়ে ঘসফুল শিবিরে যোগদান করেছিলেন ২ বছর আগেই । ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের টিকিট না পেয়েই অভিমানী হয়েছিলেন সাংসদ । দলের বিরুদ্ধে উগরে দিচ্ছিলেন একের পর এক ক্ষোভ । বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে তাঁর দলবদল নিয়ে চলছিল নানান জল্পনা । অবশেষে জানা গেল বিজেপিতে তাঁর যোগদান চূড়ান্ত হয়ে গিয়েছে । সে কথা জানালেন সাংসদ নিজেই ।
ক্ষুব্ধ অর্জুন সিংয়ের গলায় শোনা যায় সন্দেশখালি প্রসঙ্গ । এমনকি তাঁর নিশানায় পড়ে যান ব্যরাকপুরের সদ্য ঘোষিত তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকও । এদিন তিনি আরও জানান, নৈহাটি থেকে প্রচার শুরু করবেন তিনি । তাহলে এবার পদ্মে যোগ দিতে চলেছেন আরও ১ হেভিওয়েট ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

