জাল নথি ব্যবহার করে জামিন! অবশেষে সিআইডির হাতে গ্রেফতার হলেন কান্দি আদালতের আইনজীবী নিলোৎপল মন্ডল । মঙ্গলবার রাতে সিআইডি তাকে গ্রেফতার করে । বুধবার তাঁকে আদালতে পেশ করা হয় ।
জাল নথি ব্যবহার করে জামিন । অবশেষে কান্দি মহকুমা আদালতের এক আইনজীবী নীলোৎপল মন্ডলকে গ্রেফতার করল সিআইডি । তিনি কান্দি বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পদে ছিলেন বলে জানা যায় । মঙ্গলবার রাতে সিআইডি তাকে গ্রেফতার করে । বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে তিন দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন । পাশাপাশি জানা যায় বিচারক তাঁর জামিন নাকচ করে দেন ।
একই সঙ্গে জানা যায় খবর সংগ্রহ করতে গিয়ে কান্দি মহকুমা আদালতে হেনস্থার স্বীকার হন সংবাদ মাধ্যমের কর্মীরা । অভিযোগ ওঠে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের এক কর্মীকে মারধর করেন আইনজীবীরা । প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে একজন আইনজীবীকে গ্রেফতার করেছিল সিআইডি । এবার আরও একজন আইনজীবীকে গ্রেফতার করা হল । পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান সিআইডি-র আধিকারিকরা ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে ভরতপুরে আশরফ শেখ নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লালু নামের এক অভিযুক্তকে । ২০১৮ সালে যাবজ্জীবন সাজা ঘোষণা করে কান্দি আদালত । ২০২১ সালে হাইকোর্টের জাল নথি দেখিয়ে জামিন নেওয়ার অভিযোগ ওঠে লালুর বিরুদ্ধে । পরে সেই লালুকে গ্রেফতার করে সিআইডি । লালুকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে আইনজীবীদের নাম । বুধবার কান্দি মহকুমা আদালতে পেশ করা হয় আইনজীবী নীলোৎপল মন্ডলকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

