অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শিশুর!

ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হলো পাঁচ বছরের শিশু কন্যার । আগুনে ভস্মীভূত বাড়ি । বৃহস্পতিবারের মুর্শিদাবাদ জেলার এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতের এই ঘটনায় জানা যায়, মুর্শিদাবাদের রানীতলা থানার আখরীগঞ্জ পঞ্চায়েতের চর কৃষ্ণপুর এলাকায় একটি বাড়িতে আগুন লাগে । পরিবার সূত্রে জানা যায় ইসমাইল শেখ নামে ওই ব্যক্তির বাড়িতে হঠাৎই ভয়াবহ আগুন লাগে । বাড়িটি দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান ।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক পাঁচ বছরের শিশু কন্যার । পুড়ে ছাই হয়ে যায় প্রয়োজনীয় নথিপত্র সহ একটি বাড়ি । প্রত্যক্ষদর্শী সূত্রে খবর বাড়িতে গোয়াল ঘরে, মশা তাড়ানোর জন্য শাজাল দেওয়া ছিল । ওই আগুন থেকেই আগুন ছড়িয়ে বাড়িতে লেগে যায় বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । পাঁচ বছরের শিশু কন্যার মৃত্যুর ঘটনায় পরিবারসহ গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube