‘কেউ মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারেননি!’ বক্তব্যের ভুল ব্যাখ্যা, দাবি এসএসকেএম অধিকর্তার

মুখ্যমন্ত্রীকে কেউ পিছন থেকে ধাক্কা মারেনি, পিছন থেকে ধাক্কা লেগেছে তাঁর । শুক্রবার এমনই কথা জানান, এসএসকেএম অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় । তাঁর আরও দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয় ।

এসএসকেএম অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, ‘মুখ্যমন্ত্রীকে পিছন থেকে ধাক্কা মারেনি, পিছন থেকে ধাক্কা লেগেছে । পিছন থেকে ধাক্কার কারণে পড়ে যান তিনি, কেউ মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারেননি । তাঁর বক্তব্যকে ভুল ব্যাখা করা হচ্ছে বলে দাবি করেন তিনি ।

বৃহস্পতিবার নিজের বাড়িতেই পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয় । তাঁর সঙ্গে এদিন ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর শারীরিক পরীক্ষা করা হয় এদিন । একই সঙ্গে তাঁর কপালে ৩টি স্টিচ ও নাকে ১টি স্টিচ করা হয় । সিটি স্ক্যানের রিপোর্টে কোনও রক্তক্ষরণের তথ্য না মিললেও ‘কনকাশন’ রয়েছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube