রবিবার ব্রিগেডে ছিল তৃণমূলের জনগর্জন সভা । সেই সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
রাজ্যে ইতিমধ্যেই ৪টি সভা সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী । তাঁর প্রত্যেকটি সভায় উঠে এসেছে বাংলার দুর্নীতি প্রসঙ্গ । এবার তার পাল্টা তৃণমূলের জবাব বঞ্চনা ! রবিবারের ব্রিগেডের সভায় তৃণমূল সুপ্রিমো বলেন কেন্দ্র তো টাকাই দেয় না, তাহলে চুরি কী করে হয়? বঞ্চনার তালিকায় উঠে আসে ১০০ দিনের কাজের বকেয়া টাকার বিষয়টিও । বাদ পড়ল না আবাস যোজনার বাড়ির প্রসঙ্গও ।
এদিন তাঁর বক্তৃতায় বারবার উঠে এল বহিরাগত প্রসঙ্গও । তাঁর অভিযোগ বিরোধী দল রাজ্যের ভোট দখল করতে এক প্রকার মরিয়া । এরই মধ্যে তিনি তুলে ধরলেন মুখ্য নির্বাচন কমিশনের পদত্যাগের প্রসঙ্গটিও । তিনি বলেন বাংলাকে দখলের চেষ্টা মানতে পারেননি তিনি তাই ভোটের আগেই পদত্যাগ করেছেন তিনি ।
সম্প্রতি রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছে কেন্দ্র । সেই নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা । তিনি বলেন, ভোট শেষ হলে আবার গ্যাসের দাম বাড়বে । এদিন তিনি আরও জানান, আবাসের টাকা দেয়নি কেন্দ্র ; ১১ লক্ষ লোকের বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার । এদিন ৪২ তৃণমূল প্রার্থীদের নিয়ে ব়্যাম্পে হাঁটেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

