রেশন সামগ্রী পাচারের অভিযোগ, শুরু তদন্ত!

রেশন সামগ্রী পাচারের অভিযোগ তুলে প্রায় দু’শো বস্তা রেশন সামগ্রী হাতেনাতে পাকড়াও করলেন গ্রামবাসীরা । ঘটনায় আটক করা হয় ২ ব্যক্তিকে । রেশন সামগ্রী পাচার করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার বাপুজী ১০ নম্বর চ্যাটার্জি চক এলাকায় ।

জানা যায়, এলাকার বাসিন্দা দীননাথ নাইয়ার গোডাউন থেকে ভ্যান বোঝাই রেশন সামগ্রী নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ভ্যান খারাপ হয়ে যায় । তা দেখেই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় । গ্রামবাসীরা জানতে চাওয়ায় রেশন সামগ্রীর সাথে থাকা লোকজন জানায় রেশন সামগ্রী এক গোডাউন থেকে অন্য গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে ।

অবশ্য এই ঘটনায় এলাকাবাসীদের অভিযোগ, ‘দীর্ঘদিন ধরেই ওই রেশন ডিলার তাঁদের কোন রেশন দিচ্ছিলেন না । তাহলে এই রেশন সামগ্রীগুলো এলো কোথা থেকে?’ এরপরেই রেশন সামগ্রী পাচারের অভিযোগ তুলে মালবোঝাই ভ্যান আটক করে তাঁরা খবর দেন হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাল বোঝাই ভ্যান সহ দু’জনকে আটক করে পুলিশ ।
অন্যদিকে জানা যায় রেশন ডিলার দীননাথ নাইয়া বাপুজী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য ।

এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা । অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube