পড়ে গিয়ে রক্তাক্ত মুখ্যমন্ত্রী, কেমন রয়েছেন তিনি?

বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে গুরুতর জখম হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা যায় পড়ে গিয়ে কপালে আঘাত পান তিনি । আহত হওয়ার পর দ্রুত তাঁকে SSKM-এ ভর্তি করানো হয় । তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয় বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে । মুখ্যমন্ত্রী জানান, ‘পিছন থেকে ধাক্কা’ অনুভূত করেন তিনি ।

কপালে আঘাত লাগার ফলে সিটি স্ক্যান, এমআরআই করা হয় মুখ্যমন্ত্রীর । এসএসকেএম অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, একই সঙ্গে তাঁর ECG, ECO, ডপলার পরীক্ষা করা হয়েছে । হুইল চেয়ারে করে উডবার্ন ওয়ার্ড থেকে বের করে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউরো বিল্ডিংয়ে । হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর সিটি স্ক্যানের রিপোর্ট এসে গিয়েছে । তাতে দেখা যায়, আঘাতের জেরে তাঁর মস্তিষ্কে কোনও রক্তক্ষরণ হয়নি ।

বৃহস্পতিবার হাসপাতালে কপালে ৩টি, নাকে একটি স্টিচ হয়েছে বলে খবর । রক্তক্ষরণ বন্ধ করে তাঁকে বাড়ি ছেড়ে দেওয়া হয় । আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা যায় হাসপাতাল সূত্রে । এখন বাড়িতেই চিকিৎসাধীন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube