হাওড়া ময়দান মেট্রো শুক্রবার থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় । এদিন ভোর রাত থেকে বহু সংখ্যায় মানুষ হাওড়া ময়দান মেট্রো স্টেশন গেটের সামনে ভিড় করেন; তাঁরা অপেক্ষায় ছিলেন কখন গেট খুলবে । গেট খোলার সঙ্গে সঙ্গে তাঁরা ভেতরে প্রবেশ করেন ও টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন । টিকিট কেটে প্রথম যাত্রার সাক্ষী হতে চেয়েছেন তাঁরা ।
আজ কেউ কাজে যাওয়ার জন্য, তো কেউ নদীর তলদেশ দিয়ে রেল যাত্রা উপভোগ করার জন্য এদিন মেট্রো রেলে যাতায়াত করেন । এদিন এসপ্ল্যানেডের উদ্যেশ্যে হাওড়া ময়দান থেকে মেট্রোর প্রথম ট্রেন ছাড়ে সকাল সাতটায় । সারাদিনে ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং বাকি সময়ে ১৫ মিনিট অন্তর মেট্রো রেলের এই অংশের পরিষেবা পাওয়া যাবে বলে রেল সূত্রে খবর ।
হাওড়া ময়দান থেকে রাত ৯টা বেজে ৪৫ মিনিটে দিনের শেষ ট্রেন পরিষেবা পাওয়া যাবে বলেও জানানো হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে । এদিন প্রথম ট্রেন ছাড়ার আগে যাত্রীদের গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় মেট্রো রেলের পক্ষ থেকে । প্রথম দিনে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

