হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ!

বুধবার হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী নিরাপত্তা কর্মীরা । তাঁরা জানান, দীর্ঘ চোদ্দ বছর ধরে একটি ঠিকা সংস্থার অধীনে হাওড়া ময়দান মেট্রো প্রজেক্টে নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাঁরা ।

এদিন তাঁদের দাবি, কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল এখানে আর প্রাইভেট নিরাপত্তা কর্মী রাখা হবে না । কিন্তু উদ্বোধনের পরেই তাঁরা জানতে পারেন অন্য একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করা হচ্ছে এবং সেই সংস্থার অধিনস্ত নিরাপত্তা কর্মীরা সেখানে কাজে যোগ দিচ্ছেন ।

বিক্ষোভকারীরা বলেন, যেহেতু দীর্ঘ ১৪ বছর ধরে সেখানে নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করে এসেছেন, সেহেতু মেট্রো চালু হবার পরে তাঁদেরও নিয়োগ করতে হবে ।তা নাহলে তাঁদের আন্দোলন চলবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube