টানা ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বের হন হাজি সিদ্দিকি মোল্লা । ৫ জানুয়ারি ইডি-র উপর হামলার ঘটনায় বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় পঞ্চায়েত প্রধানকে ।
সন্দেশখালি কাণ্ডে সিবিআই-এর দফতরে আজও অব্যাহত জেরা পর্ব । ইডি-র তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ঘটনায় সিবিআই দফতরে ডেকে পাঠানো হয় হাজি সিদ্দিকি মোল্লাকে । তারপরেই প্রায় ১১ ঘন্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ।
এদিন তিনি বলেন,‘তদন্তকারীদের সঙ্গে সহযোগীতা করেছি, আবার ডাকা হলে আবার আসব ’ । তবে এদিন আধিকারিকদের উপর হামলার ঘটনার কথা উঠলে পরে তিনি সেই বিষয়ে কিছু জানেন না বলেই জানান ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

