নিমতায় ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য!

নিমতায় খুন হয়েছেন ভবানীপুরের ব্যবসায়ী । ইতিমধ্যেই এই মামলায় শুরু হয়েছে পুলিশি তদন্ত । তবে নিহতের পরিবার সূত্রে উঠে আসছে বেশ কিছু দাবি ।

ভবানীপুর প্রিয়নাথ মল্লিক রোডে বাড়ি মৃতের । ভাব্য লাখানীর শ্যালকের দাবি ২০১৭-১৮ সাল থেকে বড় বাজারে ওষুধের ব্যবসা শুরু করেন তিনি । সেই ব্যাবসা সূত্রে বছরখানেক আগে অনির্বাণ গুপ্তার সঙ্গে পরিচয় হয় মৃত ব্যবসায়ীর । অনির্বাণ গুপ্তা আগে নামজাদা ওষুধের কোম্পানিতে কর্মরত ছিলেন সেই সময় তাঁর সঙ্গে পরিচয় হয় ভাব্যর । তবে অনির্বাণের সেই ওষুধের কোম্পানি থেকে চাকরি চলে যাওয়ার বিষয়টি জানতেন না মৃত ব্যবসায়ী ।

অনির্বাণ ওই কোম্পানির নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলেন এবং একটি ইমেইল আইডিও খোলেন ওই কোম্পানির নামে । মৃতের পরিবারের অভিযোগ, ওই অ্যাকাউন্টের মাধ্যমে মৃত ব্যাবসায়ীর থেকে মোটা অংকের লক্ষাধিক টাকা নেন অনির্বাণ । মেডিসিনের কিছু প্রোডাক্টের নাম করেই টাকা নেওয়া হয়েছিল বলে খবর । তবে তারপর কোনভাবেই সেই প্রোডাক্ট দেওয়া হয়নি ।

গত সোমবার দুপুর তিনটের সময় মৃত ব্যাবসায়ীর সঙ্গে পরিবারের লোকেদের শেষ কথা হয় । অনির্বাণ মৃত ব্যাবসায়ীকে তার বাড়িতে ডেকেছিলেন এবং ওই কোম্পানির ম্যানেজারের সঙ্গে নিউ টাউনে সাক্ষাৎ করার কথা বলেছিলেন, এমনই দাবি মৃত ব্যবসায়ীর পরিবারের । নিউ টাউন থেকে ম্যানেজারের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ার কথা ছিল তাই নিজের গাড়ি না নিয়ে গিয়ে ওইদিন ক্যাবে করে গিয়েছিলেন ব্যবসায়ী ।

সোমবার দুপুরে তার সঙ্গে শেষ কথা হয় পরিবারের তারপর ফোন করেও পাওয়া যায়নি তাকে । পরিবার সূত্রে আরও দাবি করা হয় তাঁকে খুন করার পরে তার ফোন থেকেই ‘টাকা রিসিভ হয়েছে’ বলে ইমেল করা হয় ।

পরিবার সূত্রে আরও দাবি করা হয় শোভাবাজারের একটি এলাকা থেকে ওই ব্যবসায়ীর ফোন তারা নিজেরাই উদ্ধার করেন এবং তারপরেই পুলিশের হাতে তুলে দেন । শোভাবাজারের একজন স্থানীয় বাসিন্দা ওই ফোনটি প্লাস্টিকে মোড়া অবস্থায় রাস্তা থেকে কুড়িয়ে পান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube