বেসরকারি সংস্থার হাতে কয়লা উত্তোলনের ভার, শ্রমিক সংগঠনের বাধায় স্থগিত উদ্বোধন

পশ্চিম বর্ধমানে ঠিকাদারি সংস্থাকে দিয়ে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । তবে তাতে বাধ সাধে কয়লা খনি শ্রমিক সংগঠনগুলি । তাঁদের বাধায় মঙ্গলবার কয়লাখনি সম্প্রসারণের উদ্বোধন স্থগিত হয়ে গেল ।

পশ্চিম বর্ধমানের বাকোলা এরিয়ার তিলাবনি কোল প্রজেক্ট বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পর মঙ্গলবার এই প্রোজেক্টের উদ্বোধন হওয়ার কথা ছিল । ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টরের এদিন উদ্বোধন করার কথা থাকলেও সিটু, আইএনটিইউসি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের বাধায় আর তা হয়ে উঠল না ।

মঞ্চ বাঁধা থেকে চেয়ার সাজানো সমস্ত কিছুই তৈরি ছিল । কিন্তু শ্রমিক সংগঠনগুলির একযোগে প্রবল বিরোধিতা ও বিক্ষোভের কারণে এই উদ্বোধন স্থগিত হয়ে যায় । প্রতিবছর এক লক্ষ ছিয়াশি হাজার মেট্রিক টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এই প্রকল্পের কাজ ঠিকাদারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে; এমনই অভিযোগ তুলে বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা যায় প্রাক্তন সিপিআইএম সাংসদ বংশ গোপাল চৌধুরীকে । তাঁর অভিযোগ, ইসিএল কয়লা উত্তোলনের কাজের বরাত দিচ্ছে ঠিকাদারি সংস্থাকে; আগামী দিনের সমস্ত কয়লা খনি তুলে দেওয়া হবে বেসরকারি হাতে । বহু কষ্টে কয়লা খনি জাতীয়করণ করা হয়েছিল । কয়লা খনি থেকে দেশের সরকার যে টাকা পায়, সেই টাকা সাধারণ মানুষের টাকা আর সেই টাকা দিয়েই জনকল্যাণের কাজ করা হয় । তাই আম্বানি আদানিদের হাতে নরেন্দ্র মোদিকে কয়লা খনি বিক্রি করতে না দেওয়ার হুশিয়ারি দেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube