দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকার রানাভুতিয়ায় বুধবার সকালে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় । স্থানীয় সুত্রেরে দাবি, কুপিয়ে খুন করা হয় ব্যক্তিকে ।
এদিনের ঘটনায় জানা যায়, মৃত ব্যক্তির নাম রজত দাস, তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর । তিনি মাটির ব্যবস্যার সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে রানাভুতিয়া এলাকায় ক্যালভার্টের কাছে রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার সাধারণ মানুষ । স্থানীয় মানুষরা পুলিশকে খবর দিলে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ।
পুলিশ সূত্রে জানা যজায়, নিহত ব্যক্তির দেহে একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে । তবে পুরানো কোন বিবাদ নাকি ব্যবস্যা সংক্রান্ত কোন ঝামেলার জন্য এই খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

