গ্রেফতার ৩ শাহজাহান-সঙ্গী!

শাহজাহানের গ্রেফতারির প্রায় ২ সপ্তাহের মাথায় সন্দেশখালি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে প্রথম গ্রেফতার । গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা, দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি । সোমবার সিবিআই দফতর নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল জিয়াউদ্দিনকে । দিনভর জিজ্ঞাসাবাদের পর শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতার করে সিবিআই ।

প্রসঙ্গত, সিবিআইয়ের তলব পেয়ে সোমবার নিজাম প্যালেসে যান জিয়াউদ্দিন । রবিবারই শাহাজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে নোটিস পাঠায় সিবিআই । নোটিসে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয় । সরবেড়িয়ার আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন । এছাড়াও, গ্রেফতার করা হয়েছে দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি নামে আরও দুই শাহজাহান ঘনিষ্ঠকে ।

শেখ শাহাজাহানকে গ্রেফতারের পর সিবিআই তাঁর বয়ান রেকর্ড করে বলে জানা যায় । এবার তাঁর ঘনিষ্ঠ জিয়াউদ্দিনেরও বয়ান রেকর্ড করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সিবিআই সূত্রের খবর, ইডির ওপর হামলার ঘটনাতেই মূলত এই তিনজনকে গ্রেফতার করা হয় ।

একই সঙ্গে জিয়াউদ্দিনের আইনজীবী জানান, সন্ধ্যা ৬টায় তিনি সিবিআইয়ের কাছ থেকে খবর পান যে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে । কলকাতা হাই কোর্টের নির্দেশে ইডির উপর হামলার অভিযোগের তদন্ত করছে সিবিআই । তদন্তে নেমে সোমবার প্রথমবার সিবিআই শাহজাহানের ঘনিষ্ঠ ৩ জনকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube