ইতিমধ্যেই ১ ঘণ্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন । দুই ধৃত ব্যাক্তি সুমন দাস ও অনির্বাণ গুপ্তাকে জেরা করা হচ্ছে বালিগঞ্জ থানায় ।
পুলিশ সূত্রের সব থেকে বড় খবর, এই হত্যাকাণ্ডের কাজে যে ব্যাট এবং উইকেট ব্যাবহার করা হয়, সেগুলি মাত্র ২ দিন আগে কেনা হয়েছিল । পুলিশ সূত্রের আরও খবর, এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত । এছাড়াও নিমতা থানা সূত্রের খবর, সেখানেও আরও ৩ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদেরকে আটক করেছে পুলিশ । আটক হওয়া ওই ব্যক্তিরা মূলত ইমারতি দ্রব্য সরবরাহ করেন বলেই জানা যায় ।
পুলিশের প্রশ্ন, ইমারতি দ্রব্য সরবরাহকারীদের থেকে কী বলে নির্মাণ সামগ্রী কেনা হয়েছিল? এই নির্মাণ সামগ্রী কতদিন আগে কিনে বাড়িতে মজুত রাখা হয়েছিল, সেটাও পুলিশ একই সঙ্গে জানতে চান । বিভিন্ন সূত্রগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করছেন পুলিশ কর্তারা ।
নিমতা খুন সংক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, “ভাব্য লাখানির ৪৫ বছর বয়স হয়েছিল । উনি ওনার অফিস থেকে সোমবার দিন ১ টা নাগাদ বেরিয়েছিলেন ব্যবসায়ের ব্যাপারে । ওনার একটা বিজনেস অ্যাসোসিয়েট ছিল । নিমতা থানার আন্ডারে ওনার কাছে মেডিসিনের লেন-দেনের ব্যাপার ছিল । ওখানে যাবার পর অনির্বাণ গুপ্তা নামে একটি ভাব্যর বিজনেজ সহযোগী , ভাব্যকে খুন করেন । তদন্ত চলছে, আরও একজন গ্রেফতার হয়েছে । ওদের স্টেটমেন্টের ভিত্তিতে অনির্বাণ গুপ্তার বাড়ি থেকেই বডি রিকভার করা হয়েছে । মার্ডার করে ছাদের ওপরে চারিদিক থেকে পাঁচিল দিয়েছিল । গোটা ঘটনার তদন্ত চলছে ।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তের পর এটা পূর্বপরিকল্পিত খুন বলেই তাঁরা মনে করছেন ।এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না তা জানতে তদন্ত চলছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

