ব্যবসায়ী খুনে রহস্যভেদ, জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার দেহ! ধৃত ২ অভিযুক্ত

প্রকাশ্যে এল এক হাড়হিম করা হত্যাকাণ্ড । নিমতায় খুন হলেন ভবানীপুর এলাকার এক ব্যবসায়ী । মৃত ব্যক্তির নাম ভব্য লাখানি বলে জানা যাচ্ছে । সূত্রের খবর, খুন করে তাঁর মৃতদেহ লুকিয়ে রাখা হয় জলের ট্যাঙ্কে । এই খুনের তদন্তে নামেন ভবানীপুর ও নিমতা থানার পুলিশ । এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যবসায়ী অনির্বাণ গুপ্ত ও সুমন দাসকে ।

এই ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, অনির্বাণ গুপ্তর নিমতার বাড়িতে খুন হন ভব্য লাখানি । প্রাথমিক অনুমান, ব্যবসায়িক আলচনার সময় বচসায় জড়িয়ে পড়েন ওই ব্যবসায়ী যার জেরেই খুন হতে হয় তাঁকে । নিহত ব্যক্তির শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন । জানা যাচ্ছে তাঁর মাথায় উকেট দিয়ে আঘাত করেই খুন করা হয়েছিল । তারপর প্লাস্টিকে মুড়ে তাঁর দেহ লুকিয়ে রাখা হয় জলের ট্যাঙ্কে । পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয় সেই জলের ট্যাঙ্ক ।

ধৃতদেরকে বালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় । ইতিমধ্যেই সেখানে পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ কর্তারা । ধৃতদের জেরা করার প্রক্রিয়াওই শুরু হয়ে গিয়েছে বলে জানা যায় ।

একই সঙ্গে জানা যায়, ব্যবসায়ীর মৃত্যু নিশ্চিত করতে মাথায় উইকেট দিয়ে একাধিক বার আঘাত করা হয় বলে জানা যায় । পাশাপাশি নিহত ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনায় জানা যায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী । বাড়ি থেকে বেরোবার আগে স্ত্রীকে জানিয়ে ছিলেন তিনি ব্যবসার কাজে বের হচ্ছেন । তবে তার পর থেকে আর তাঁর কোনও হদিস পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube