ফের শহরে প্রকাশ্যে এল গণধর্ষণের অভিযোগ । মঙ্গলবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় প্রগতি ময়দান থানায় । ৫ বন্ধুর সঙ্গে আনন্দপুর অটো ষ্ট্যান্ড লাগোয়া রাস্তায় ট্রাভেলার গাড়ির ভিতর এক তরুণীকে গণধর্ষনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে প্রগতি ময়দান থানার পুলিশ ।
এদিনের ঘটনায় জানা যায়, ৫ বন্ধুর সঙ্গে একটি গাড়ি করে বেরিয়েছিলেন নির্যাতিতা তরুণী । একটি ট্রাভেলার গাড়িতে গণধর্ষণ করার অভিযোগ ওঠে । পুলিশ সূত্রে খবর রবিবার রাত ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে ঘটনাটি ঘটে । এরপর বেশি রাত হয়ে যাওয়ায় আনন্দপুর এলাকায় নিজের বাড়ির কাছে নেমে যান তরুণী । গতকাল অর্থাৎ সোমবার তিনি দুপুরের দিকে প্রগতি ময়দান থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয় ২ অভিযুক্ত ।
সেদিনই সন্ধ্যার পর দুই অভিযুক্তকে আটক করা হয় । রাতভর জিজ্ঞাসাবাদের পর আজ, মঙ্গলবার সকালে মেডিক্যাল পরীক্ষার পর তাদের গ্রেফতার করা হয় এবং আলিপুর আদালতে পাঠানো হয় । তদন্তের স্বার্থে এখনই দুই যুবকের নাম প্রকাশ্যে আনছে না পুলিশ । গাড়িতে ঘটনার সময় থাকা বাকি ৩ যুবকের খোঁজ চলছে।
সূত্রের খবর, নির্যাতিতা মহিলার বাড়ি আনন্দপুরে; তিনি ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । তিনি তাঁর বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন বলে জানা যায় । সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ তোলেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

