ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্ম তিথি উপলক্ষে সেজে উঠল তাঁর জন্মস্থান কামারপুকুর । মঙ্গলবার সকাল থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় ঠাকুরের বিশেষ পুজোপাঠ । জানা যাচ্ছে এই পুজো আজ সারাদিন ধরেই চলবে ।
ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষের তরফ থেকে । এই শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দারা ছাড়াও এদিন অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ।
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকত্তরা নন্দ জানান, “নিয়ম মেনে সকাল থেকে শুরু হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম তিথির অনুষ্ঠান । এই উপলক্ষে কয়েক হাজার মানুষের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মঠ প্রাঙ্গনে” । অন্যদিকে এই উৎসবে যোগ দিতে পেরে বেজায় খুশি ভক্তরাও ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

