তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পোস্টার বিতর্কে কী বললেন তিনি?

“সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন তৃণমূলকে একটিও ভোট নয় । আমরা জোচ্চুরি, দুর্নীতি অনেক দেখলাম; আর নয়”। মঙ্গলবার তমলুকে এসে এমনই কথা বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে পৌঁছলেন অভিজিৎ । সেখানে তিনি বৈঠক করেন বিজেপি নেতৃত্বদের সঙ্গে । পাশাপাশি এদিন বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দিলেন তিনি ।

আসন্ন লোকসভা নির্বাচনের তমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে হাজির হন প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এদিন প্রথমে তমলুকে জেলা বিজেপি কার্যালয়ে নেতৃত্বদের সাথে বৈঠক করেন তিনি । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, এবং বিধায়িকা তাপসী মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা, বৈঠক শেষে তমলুকের ঐতিহাসিক মন্দির দেবী বর্গভীমা মায়ের মন্দিরেও পূজা দেন তিনি ।

অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলী জেলা কার্যালয়ে আসার কিছুক্ষণ আগে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে অর্থাৎ বিজেপি কার্যালয় ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক বিতর্কিত পোস্টার দেখা যায় । সেই প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলী বলেন, “লোকে তো বিরোধিতা করবেই, বিরোধিতা করতে দিন । আমার আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন তৃণমূলকে একটিও ভোট নয় । আমরা জোচ্চুরি ,দুর্নীতি অনেক দেখলাম আর নয় । এবার একটা শুরু করতে হবে । এই শুরুর দিন আসছে লোকসভা ভোটের দিন । এই দুর্নীতিগ্রস্থ সরকারকে সরিয়ে ২০২৬ সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে । না হলে পশ্চিমবঙ্গে বাঙালীরা কিছুতেই বাঁচবে না । যেভাবে প্রতিটা ক্ষেত্রে জীবনযাপন ধ্বংস করা হয়েছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছ্‌ ৫০০ বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা চুরি করছে এটাকে ধ্বংস করতে হবে” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube