বহরমপুরের প্রার্থী নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর!

বহরমপুরের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন হুমায়ুন কবীর । তাঁর দাবি, ‘পরাজিত হবেন ইউসুফ’ । মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়কের এই মন্তব্যকেই ঘিরে রাজনৈতিক মহলে শুরে হয়েছে নানান জল্পনা । তবে কি দলত্যাগী হতে চলেছেন হুমায়ুন?

ক্ষোভের সুর আরও চড়িয়ে তিনি বলেন, ‘২০১৪ সালে ইন্দ্রনীল সেন পরাজিত হন; ২০১৪ সালে সব থেকে বেশি ভোটে জয়ী হন অধীর চৌধুরী । এবার অধীর গড়ে হেরে যাবেন ইউসুফও’

প্রসঙ্গত, রবিবারই ব্রিগেডের সমাবেশ থেকে ৪২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেদিন বহরমপুরের প্রার্থী হিসেবে প্রাক্তন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয় । তাঁর পর থেকে তৃণমূলের অন্দরে দেখা দেয় অসন্তোষের ছায়া ।

উল্লেখ্য ব্যারাকপুর কেন্দ্রে পার্থ ভৌমিককে প্রার্থী করায় সুর চড়িয়েছেন অর্জুন সিংও । ইতিমধ্যেই নিজের দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলেছেন দলনেত্রীর ছবিও । ক্ষুব্ধ অর্জুন জানান, দলে তাঁর প্রয়োজন ফুরিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube