তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ । এই ঘটনায় তীব্র কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ।
“তৃণমূল যদি পঞ্চায়েতের মতো দাদাগিরি করে বা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উপড়ে নেব, সেই ক্ষমতা আমি রাখি” । এদিন এমনই হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ । জয়পুর ব্লকের ময়নাপূরে বিজেপির একটি বুথভিত্তিক সম্মেলনের পাশাপাশি নির্বাচনী প্রচার কর্মসূচী অনুষ্ঠিত হয় । সেই কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এলাকার কর্মীদের অভয় দিয়ে বলেন, “পঞ্চায়েতে এই এলাকায় ভোট করতে দেয়নি তৃণমূল । তাদের দাদাগিরিতে এই ব্লকের পঞ্চায়েতগুলিতে তৃণমূল ছাড়া ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি ফলে ব্লকের লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে পারেননি । তবে এবার যদি বিজেপি কর্মীদের উপর তৃণমূল আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উপড়ে নেব । সেই ক্ষমতাও রাখি” এমনই বার্তা দিয়ে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ।
অন্যদিকে সৌমিত্রর এই হুঁশিয়ারিকে একপ্রকার ওনার ‘কালচার’ বলেই কটাক্ষ করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল । তিনি বলেন, “তিনি দশ বছরের এমপি অথচ একদিনও ময়নাপুরে যাননি । আজ যখন প্রার্থী হিসাবে আমার নাম প্রকাশ হয়েছে বা জয়পুর থেকে আমি জেলাপরিষদের নির্বাচিত সদস্য তাই তিনি এখন ময়নাপুরে চলে গেছেন । এতদিন দেখা যায়নি তাঁকে, আজ ময়নাপুরের ময়না সাজতে গেছেন উনি” । তিনি আরও বলেন এত বছর ধরে ঘরেও তাঁকে এই ঘটনা সহ্য করতে হয়েছিল তাই তিনি সংসার থেকে বেরিয়ে এসেছেন । তবে কোন লাভ হবে না বলেই দাবি করেন সুজাতা মন্ডল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

