‘তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড’, অভিমানী অর্জুন দিচ্ছেন তৃণমূল ছাড়ার ইঙ্গিত?

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে দেখা দিচ্ছে ক্ষোভের হাওয়া । ‘অভিমানী’ অর্জুন সিং এবার দিচ্ছেন তৃণমূল ছাড়ার ইঙ্গিত ? তাহলে কি ফের বিজেপি-তে যাবেন তিনি ? ব্যারাকপুরে এখন কার্যত পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং ।

অভিমানের সুর চড়িয়ে অর্জুন এদিন বলেন, ‘তৃণমূলে আমার প্রয়োজন ফুরিয়েছে । সত্যিকারের তৃণমূল কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে । তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড । তবে এখানেই থেমে না থেকে তিনি জানান, ‘আমি কোনও ভুল করিনি, আমার দেড় বছর সময় নষ্ট হল । কার্যত অর্জুনের কন্ঠে এদিন শোনা গেল বিজেপির হয়ে লড়াইয়ের ইঙ্গিত ।

প্রসঙ্গত, গত রবিবার ব্রিগেডের সমাবেশ থেকে তৃণমূল তাঁদের এবারের লকসভার প্রার্থী তালিকা ঘোষণা করে । সেই তালিকা থেকে বাদ পড়েছেন অর্জুন সিং । তাঁর পরিবর্তে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হন পার্থ ভৌমিক । সেই নিয়ে ক্রমশ চড়তে থাকে রাজনৈতিক পারদ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube