হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা মনোহরলাল খট্টরের!

লোকসভা নির্বাচনের আগেই জট বিবাদ হরিয়ানায় । মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মনোহরলাল খট্টর । একই সঙ্গে ইস্তফা দিলেন মন্ত্রিসভার বাকি সদস্যরাও ।

এদিন রাজ্যপাল বান্দারু দত্তারেয়ার কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন মনোহরলাল খট্টর । রাজ্যে বিজেপির শরিক দল দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টির সঙ্গে লোকসভা নির্বাচনে আসনরফার আলোচনা ব্যর্থ হওয়াতেই এই সিদ্ধান্ত ।

তবে জেজেপি-র সমর্থন না থাকলেও নির্দল বিধায়কদের সমর্থনে সরকার টিকে যাবে বিজেপির । লোকসভা নির্বাচনে হরিয়ানার কারনাল আসন থেকে বিজেপি প্রার্থী করতে পারে বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহরলালকে । প্রদেশ সভাপতি নায়েব সিং সাইনি বসতে পারেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube