চাষের জমির তলায় গ্যাসের পাইপলাইন! ক্ষুব্ধ কৃষকরা

চাষের জমির তলা দিয়ে গ্যাসের পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ছড়াল ব্যাপক উত্তেজনা । হুগলির চন্ডীতলার নবাবপুর এলাকার ঘটনা । এই বিষয়ে কৃষকদের অভিযোগ, উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই জোর করে জমি খোড়ার কাজ শুরু করে সংস্থা । ফলে তাঁদের জমিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল । তারই প্রতিবাদে কাজ আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষকরা ।

ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী । জানা গিয়েছে একটি সংস্থা মাটির তলা দিয়ে গ্যাস লাইন পাতার কাজ করছে । এই লাইনটি উত্তরপ্রদেশ থেকে হলদিয়া পর্যন্ত যাবে । কিন্তু কৃষকদের কোন কিছু না জানিয়ে এই কাজ শুরু হতেই সৃষ্টি হয় উত্তেজনার ।

যদিও সংস্থার আধিকারিক সুদীপ্ত দাস জানান, “গ্যাসের পাইপলাইন পাতার কাজ হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড মিনারাল এ্যাক্ট ১৯৬২-এর অধীনে । সেই আইন অনুযায়ী জমি কেনা হয় না । যে জায়গা দিয়ে পাইপলাইন যাবে সেই জমির স্বত্ত নেওয়া হয় । জমির ওপর যা কাজ হয় তা করা যাবে কিন্তু ভারি কনস্ট্রাকশন করা যাবে না” । একই সঙ্গে তিনি আরও জানান, অধিগ্রহণের ব্যাপারটা নোটিশের মাধ্যমে জানানো হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube