রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ রয়েছে কলকাতায় । আর এই ব্রিগেড সমাবেশে যোগ দিতেই তৃণমূলের কর্মী সমর্থকরা এসে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জেলা থেকে ।
সকাল থেকে হাওড়া স্টেশনে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে উপস্থিত হচ্ছেন । পাশাপাশি, হাওড়া ফেরিঘাট থেকেও কাতারে কাতারে তৃণমূল কর্মী ও সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।
অন্যদিকে পশ্চিম বর্ধমান থেকেও তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে ট্রেনে চেপে ব্রিগেডের উদ্দেশে রওনা দেন তৃনমূল কর্মী-সমর্থকরা । সকাল থেকে আসানসোল, দুর্গাপুর, স্টেশন থেকে হাওড়া ও শিয়ালদহগামী বিভিন্ন ট্রেনে সওয়ার হন তাঁরা ।
এর পাশাপাশি, উত্তরবঙ্গ তথা মালদহ, নদিয়া, বনগাঁ ও বসিরহাট সংযুক্ত কৃষ্ণনগর রোড ও যশোর রোড ধরে মূলত বেলা বাড়ার সাথে সাথে শ’খানেক বাস এবং ৪২টির ঊর্ধ্বে ছোট গাড়ি ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় । স্বাভাবিকভাবেই এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের সামনের এমনই দৃশ্যের খবর ট্রাফিক সূত্র মারফত জানা গিয়েছে । আড়াই নম্বর গেট থেকে বাঁ হাতে করে চলে যায় ছোট গাড়ি এবং ১ নম্বর গেটের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় বড় গাড়িগুলিকে ।
তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশে রওনা দিলেন বীরভূম জেলার তৃণমূল কর্মী সমর্থকরা । শনিবার রাত ও রবিবার সকাল থেকে রামপুরহাট থেকে হাওড়া ও শিয়ালদহগামী বিভিন্ন ট্রেনে যাত্রা শুরু করেন তাঁরা ।
ঠিক একই রকম ভাবে জনগর্জন সভায় যোগ দিতে হুগলীর বিভিন্ন প্রান্ত থেকে যাত্রা শুরু করেন তৃণমূল কর্মীরা । চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা এদিন জমায়েত করে যাত্রা শুরু করেন বিগ্রেডের উদ্দেশ্যে । বিধায়ক অসিত মজুমদার জানান, “মমতা ব্যানার্জীর নতুন বার্তা শুনতে আমাদের কর্মীদের দলে দলে এই বিগ্রেড যাত্রা”।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

