ব্রিগেডের সভামঞ্চ থেকে প্রকাশিত হল তৃণমূলের প্রার্থী তালিকা

রবিবার ব্রিগেডে ছিল তৃণমূলের জনগর্জন সভা । সেই সভা থেকেই আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ্যে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

কোচবিহার থেকে এবারের প্রার্থী করা হয় বিধায়ক জগদীশ বসুনিয়াকে। আলিপুরদুয়ারে টিকিট পেলেন রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বরাইক । জলপাইগুড়ি লড়বেন বিধায়ক নির্মল চন্দ্র রায় । দার্জিলিং থেকে প্রার্থী করা হয় গোপাল লামাকে ।

অন্যদিকে রায়গঞ্জ থেকে লড়বেন বিধায়ক কৃষ্ণ কল্যানী । বালুরঘাট থেকে টিকিট পেলেন মন্ত্রী বিপ্লব মিত্র । মালদহ উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদহ দক্ষিণে শাহনাজ আলি রেহান । জঙ্গীপুরে প্রার্থী হন খলিলুর রহমান । বহরমপুরে টিকিট পেলেন প্রাক্তন ক্রিকেটার ইয়ুসুফ পাঠান । মূর্শিদাবাদে লড়বেন আবু তাহের খান । কৃষ্ণনগরে আবারও প্রার্থী হলেন মহুয়া মৈত্র । রানাঘাট থেকে টিকিট পেলেন সদ্য বিজেপি দলত্যাগী মুকুট মনি অধিকারী । বনগাঁয় প্রার্থী হলেন বিধায়ক বিশ্বজিৎ দাস ।

পাশাপাশি ব্যারাকপুরে এবারে লড়বেন মন্ত্রী পার্থ ভৌমিক । দমদম কেন্দ্রে আবারও প্রার্থী হলেন সৌগত রায় । বারাসত কেন্দ্রে এবারও প্রার্থী হলেন কাকলি ঘোষ দস্তিদার । বসিরহাটে লড়বেন বিধায়ক হাজি নুরুল ইসলাম । জয়নগর প্রার্থী হলেন প্রতিমা মন্ডল । মথুরাপুরে লড়বেন বাপি হালদার ।ডায়মন্ডহারবারে আবারও প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় । যাদবপুর কেন্দ্রে প্রার্থী হলেন সায়নী ঘোষ ।কলকাতা দঃ প্রার্থী হলেন মালা রায় । কলকাতা উঃ প্রার্থী হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

হাওড়ায় লড়বেন প্রসূন বন্দ্যোপাধ্যায় । উলুবেড়িয়া লড়বেন সাজদা আহমেদ । শ্রীরামপুর প্রার্থী হলেন কল্যান বন্দ্যোপাধ্যায় । হুগলি কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায় লড়বেন এবারের নির্বাচনে ।আরামবাগ কেন্দ্রে প্রার্থী হলেন মিতালি বাগ । তমলুক প্রার্থী হলেন দেবাংশু ভট্টাচার্য । কাঁথি প্রার্থী হলেন উত্তম বারিক ।

ঘাটাল আবারও তারকা প্রার্থী দেব । ঝাড়গ্রামে প্রার্থী হলেন কালিপদ সোরেন । মেদিনীপুর টিকিট পেলেন বিধায়ক জুন মালিয়া । পুরুলিয়ায় লড়বেন শান্তি রাম মাহাতো । বাঁকুড়া বিধায়ক অরুপ চক্রবর্তী । বিষ্ণুপুরে প্রার্থী সুজাতা খাঁ মন্ডল । বর্ধমান পূর্বে দাঁড়ালেন ডঃ শর্মিলা সরকার । বর্ধমান-দুর্গাপুর প্রার্থী কীর্তি আজাদ । আসানসোলে তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা । বোলপুরে লড়বেন অসিত মাল । বীরভূম তারকা প্রার্থী শতাব্দি রায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube