‘রচনা ব্যানার্জি কোন ফ্যাক্টর নয়’, প্রতিদ্বন্দ্বীকে নিয়ে কী বললেন লকেট ?

রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে এবারের লোকসভা নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই পূর্ণাঙ্গ তালিকায় জায়গা করে নিয়েছেন ‘দিদি নং ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ও । তিনি প্রার্থী হয়েছেন হুগলি থেকে । এবারের লোকসভা নির্বাচনে বিরোধী দল বিজেপি থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

হুগলিতে দলীয় কর্মসূচি থেকে বক্তৃতা রাখতে গিয়ে জানান, “রচনা ব্যানার্জি কোন ফ্যাক্টর নয়, কারণ এখানে মোদীজী বনাম মমতার লড়াই” । এমনই দাবি করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় । রবিবার হুগলিতে দলীয় কর্মসূচিতে এসে লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, “মানুষ তৃণমূলের দুর্নীতি দেখেছেন । সন্দেশখালি যখন জ্বলছে তখন মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে নাচছেন”।

অন্যদিকে রচনার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দু’জনে সহ শিল্পী ছিলাম । কাজেই যতই লকেট বনাম রচনার লড়াই দেখানো হোক না কেন আসলে এটা মোদিজি বনাম মমতা ব্যানার্জির লড়াই । আমরা সেনাপতি” ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube