রবিবার ন্যাজাটে ১০টা থেকে ৫টা পর্যন্ত সভা করার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শর্তসাপেক্ষে সন্দেশখালির ন্যাজাটে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে । একই সঙ্গে সেই সভা থেকে কুরুচিকর মন্তব্যে নিষেধাজ্ঞাও জারি করল আদালত ।
এদিন সভায় তিনি বলেন, “চোর মমতা ব্রিগেডে বলছে । ওদের ফাঁকা মাঠ ছাড়বেন । সন্দেশখালি কাঁদছে, চোর মমতা হাসছে” । এরই মধ্যে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ । সেই বিষয়ে তিনি বলেন, “নরেন্দ্র মোদি আরামবাগ , কৃষ্ণনগর , বারাসতে সন্দেশখালির মহিলাদের কুর্নিশ জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন ঘটনার । তাই আমরা আজকের সভা করেছি চ্যালেঞ্জ নিতে । দু’মাস হয়ে গেল চোর মমতার আসার সময় হয়নি সন্দেশখালিতে । জেএনইঊ-তে সন্দেশখালির অত্যাচারের কথা তুলে ধরেছি আমি আর সুকান্ত মজুমদার । যত অত্যাচার করেছে সব হিসেব হবে । কেন্দ্রীয় তদন্ত কমিটি আর নির্বাচন কমিশনকে বলব একা শেখ শাহজাহানকে নয়, জিয়াউদ্দিন মোল্লা সহ আলমগীর ও সব গুন্ডাদের গর্তে ঢোকাতে হবে । বাংলায় ২৫ থেকে ৩০ টি সন্দেশখালি আছে। নির্বাচনে এ বদলা হবে । ” ।
সভায় এদিন উঠে আসে রেশন বন্টন দুর্নীতি প্রসঙ্গও । তিনি জানান, “আপনাদের জন্য নরেন্দ্র মোদিজি যে চাল, ডাল, গম, পাঠান সেটা জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর দে-র সাথে নিয়ে চুরি করে পাচার করেছে” । আমরা আপনাদের সাথে আছি । একটাকেও ছাড়ব না । দিদি আপনাকে একা স্টেজ ছাড়ব না । যেখানেই যাবেন শুভেন্দু-সুকান্ত দুই ভাই আপনাকে তাড়া করে বেড়াবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

