রবিবার ব্রিগেডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সভা করল তৃণমূল । এদিন সভায় বক্তৃতা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সভামঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন তিনি । জেলা থেকে শহরে এসে উপস্থিত হয়েছেন কর্মী সমর্থকরা ।
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “কেউ বলছিল সবাই দল ছেড়ে যাচ্ছে, তৃণমূল দলটাই আর থাকবে না । ১২ দিনের মধ্যে ব্রিগেড করে দেখালাম” । একই সঙ্গে এদিন সভামঞ্চ থেকে বিরোধীদের খোঁচা মারতেও ছাড়লেন না তিনি । তিনি বলেন, “বিজেপি-র কাছে টাকা আছে, আর তৃণমূলের কাছে আছে মানুষ” । আজকের এই ব্রিগেড সমাবেশকে বিজেপিকে বিসর্জন দেওয়ার ব্রিগেড বলে আখ্যাও দেন তিনি ।
তিনি আরও বলেন, “আগামীদিন মানুষের আদালতে বন্দি হতে হবে বাংলা বিরোধীদল বিজেপিকে” । দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, “চুরি করে আগে জেলে যেত, এখন বিজেপিতে যায়, এটাই নাকি মোদীর গ্যারান্টি । মোদী কি গ্যারান্টি, জিরো গ্যারান্টি । মানুষের গর্জন, জমিদারদের বিসর্জন । এমন আওয়াজ তুলুন, যাতে দিল্লির মাটি কাঁপে” ।
সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই সেই নিয়েও তোপ দেগেছেন তৃণমূলের সেনাপতি । তিনি বলেন, “আগে অন্যায় করলে জেলে পাঠাতেন বিচারপতিরা । আর এখন উত্তরীয় পরিয়ে তাদের দলে নেয় বিজেপি “।
তবে এদিন ব্রিগেডে অভিনব এক ব্যবস্থা করা হয় শাসক দলের । মঞ্চ থেকে লম্বা ব়্যাম্প তৈরি করা হয় । সেই ব়্যাম্পে হেঁটে কর্মীদের মাঝে পৌঁছে যাবেন নেতারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

