রবিবার ব্রিগেডে রয়েছে তৃণমূলের ‘জনগর্জন সভা’ । তাঁর জন্য ট্রাফিক নিয়ে স্বাভাবিকভাবেই রয়েছে একটা আশঙ্কা । সেই জন্য পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে কিছু ব্যবস্থা ।
রবিবার সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ব্রিগেডের আশেপাশের রাস্তায় যানবাহণ সচল রাখা । কলকাতা পুলিশের কাছে বড়ো চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে শহরের গতি বজায় রাখা । সেই সূত্রেই কলকাতা ট্রাফিক পুলিশ বিশেষ নির্দেশিকাও তৈরি করেছে । এদিন ব্রিগেডের জন্য শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় । রবিবার ১০ মার্চ কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায় পণ্যবাহী গাড়ি (অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া) চলাচল ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে বলে খবর ।
ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যে সব রাস্তা দিয়ে নিয়ন্ত্রীত ভাবে যানবাহন চলাচল করবে সেগুলি হল, আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ), বিধান সরণি (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড-দক্ষিণ থেকে উত্তর), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণ), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিটের দক্ষিণ থেকে উত্তর অংশ), বি বি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিম), বেন্টিক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), নিউ সিআইটি রোড (পূর্ব থেকে পশ্চিম) এবং রবীন্দ্র সরণি (বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর) ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

