রবিবার ব্রিগেডে রয়েছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা । সেই সমাবেশ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে ১৬০০ পুলিশ বাহিনী । এছাড়া থাকবেন ৩০০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক ।
সূত্রের খবর, ব্রিগেডে সভামঞ্চের কাছাকাছি এলাকায় দায়িত্বে থাকবেন ৩ জন যুগ্ম কমিশনার ও ২১ জন ডেপুটি কমিশনার । ব্রিগেড চত্বরের নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধানে থাকবেন অ্যাডিশনাল কমিশনার (১) মুরলীধর শর্মা । সভামঞ্চের আশেপাশে থাকবে ২টি কুইক রেসপন্স টিম । এছাড়া ব্রিগেড চত্বরে থাকবে ১১টি অ্যাম্বুল্যান্স ও ৪টি দমকলের ইঞ্জিন ।
পাশাপাশি জানা যাচ্ছে, লালবাজার সূত্রের খবর, শহরজুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফে ২৯টি শিবিরের আয়োজন করা হয়েছে । প্রতিটিতে থাকবে পুলিশের দল । হাওড়া, শিয়ালদা, হাজড়া মোড়, উত্তীর্ণ অডিটোরিয়াম, নেতাজি ইনডোর স্টেডিয়াম ও শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বড় মিছিল আসবে । স্থানীয় থানার পুলিশ প্রতিটি মিছিলকে এসকর্ট করবে বলেই জানা যায় । কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে শহরজুড়ে টহলদারি করবেন সাদা পোশাকের পুলিশ । এর পাশাপাশি, থাকবে পিসিআর ভ্যান, মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী । জনগর্জন সভার দিন শহরজুড়ে প্রায় ৫০টি পিকেট থাকবে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

