রবিবার যুবভারতীতে রয়েছে মহারণ । আইএসএলের ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল । টিকিট নিয়ে বিতর্ক থাকলেও চাহিদা তুঙ্গে । মোহনবাগানকে ফেবারিট বলছেন ইস্টবেঙ্গল কোচ । চোট আঘাত নেই বাগানে । সল ক্রেসপো ফিরছেন লালহলুদে ।
আবার একটা ডার্বি । দিন আর সময় নিয়ে টালবাহানার পর নির্ধারিত দিনেই হচ্ছে রবিবাসরীয় ডার্বি । তবে এক ঘন্টা পিছিয়েছে ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় । ডার্বির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে টিকিটের দাম বিতর্ক ।
মাঠের বাইরেও চুলছে ডার্বি । তবে এসব দূরে সরিয়ে রেখে মাঠে নামছে দুই দল । বেশি রাতে ম্যাচ হওয়ায় দর্শকদের মাঠে আসা কমে যেতে পারে, তাই মোহনবাগান কোচ সরাসরি দর্শকদের কাছে আবেদন জানিয়ে রাখলেন, আসুন মাঠ ভরান ।
ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতও চাইছেন সমর্থকদের । তাঁদের দেখেই বুঝেছেন ওই ম্যাচের গুরুত্ব । এই ম্যাচের পরিবেশটাই মোটিভেশন, বলছেন লালহলুদ কোচ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

