আড়াই দিনেই টেস্ট জয় । ধরমশালায় ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে ছাড়ল ভারত । টিম ইন্ডিয়ার জয় ইনিংস ও ৬৪ রানে । সৌজন্যে অশ্বিন-কুলদীপ জুটি । ধরমশালা টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮-র জবাবে ৪৭৭ রান তুলেছিল টিম ইন্ডিয়া ।
তৃতীয় দিনে ব্যাট করতে নেমে জো রুট লড়াই করলেও বাকিরা কোনও প্রতিরোধই গড়ে তুওলতে পারলেন না । ৮৪ রান করেন রুট । প্রথম ইনিংসে ৪ উইকেটের পর এই ইনিংসে ৫ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের । দু’টি করে উইকেট কুলদীপ ও বুমরার । জাদেজার শিকার ১ । এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান আরও মজবুত করে ফেলল রোহিতের ভারত ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

