মাঠে নামার আগে দুই মেরুতে দুই দল । মোহনবাগান শুধু যে ফেবারিট হিসাবে নামছে, আই নয়, দলটা দারুন ঝলমল করছে । অন্যদিকে বেশ ছন্নছাড়া ইস্টবেঙ্গল । মোহনবাগান কোচ হাবাসও জানিয়ে দিলেন শেষ ডার্বিতে জয় আসেনি । তবে এখন গোটা দল ছন্দে রয়েছে ।
তবে তিনি ভয় পাচ্ছেন অতিরিক্ত আত্মবিশ্বাসকে । জানালেন, অতিরিক্ত আত্মবিশ্বাস সব শেষ করে দিতে পারে । তাই সতর্ক থেকে ফোকাসে তিন পয়েন্ট । ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতও মেনে নিলেন এই ম্যাচে ফেবারিট মোহনবাগান ।
ডার্বিতে কখনও হারেননি হাবাস । তবে এই ম্যাচে একটা ব্যাপারকেই গুরুত্ব দিচ্ছেন মোহন কোচ । বলেন, তাঁদের যেমন লক্ষ্য লিগ শিল্ড জয় করা, তেমনই ইস্টবেঙ্গলের লক্ষ্য সুপার সিক্স । তাই লক্ষ্য আলাদা হলেও দু’দলই চাইবে তিন পয়েন্ট ।
সেই কারণেই ইস্টবেঙ্গল ছন্দে না থাকলেও ম্যাচ সহজ হবে না । এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করা জায়না । এটা অন্যরকম ম্যাচ । দিমিত্রিও জানিয়ে দিলেন, দু’দলের টার্গেট যেহেতু একই, তাই ম্যাচটা সহজ হবে না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

