শনিবার শিলিগুড়ির সভাতে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । লোকসভা ভোটের মুখে এবার উত্তরবঙ্গ সফরে এলেন তিনি । দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ এলেন মোদী । কাওয়াখালি মাঠে জনসভা হয় প্রধানমন্ত্রীর ।
এদিন প্রথমে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি । এরপর নির্বাচনী জনসভায় দেখা যায় তাঁকে । সেই মঞ্চে মোদীর সঙ্গে একই সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মোদীর সঙ্গে সাক্ষাৎ করে ‘উচ্ছ্বসিত’ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
এদিন জনসভা থেকে রাজ্য সরকারকে খোঁচা দেন তিনি । তিনি বলেন, কেন্দ্রের সুবিধা আটকে রেখেছে তৃণমূল । রাজ্যসরকারকে “তোলাবাজ” আখ্যা দিয়ে তিনি বলেন এরা কেন্দ্রের টাকা নয়ছয় করে চলেছে । নাম না করে সন্দেশখালির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহিলাদের অত্যচার ও গরিবদের টাকা লুঠ করছে এই সরকার । উত্তরবঙ্গে এসে তিনি আরও বলেন পাহাড়ের মানুষকে গুরুত্ব দেয়নি বাম সরকার । অন্যদিকে তৃণমূল সরকার জমি দখল করতে ব্যস্ত হয়ে গিয়েছে ।
সরকারি অনুষ্ঠানে এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি । মোট ৪৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

