পরপর ম্যাচ খেলে ফুটবলাররা বেশ ক্লান্ত । তার উপর আইএসএলেও খুব একটা ভালো জায়গায় নেই ইস্টবেঙ্গল । সুপার সিক্সের আশাও প্রায় শেষ । কোচ কার্লেস কুয়াদ্রাতের কপালেও চিন্তার ভাঁজ স্পষ্ট ।
বড় ম্যাচের আগে সবুজ মেরুন শিবিরে যেমন ফিল গুড পরিবেশ, একেবারেই তার উল্টো ছবি লালহলুদ শিবিরে । শুক্রবার বল পায়ে বেশিক্ষণ অনুশীলন করেননি লাল হলুদ ফুটবলাররা ।শিবিরের গুমোট ভাব কাটাতে বিভিন্ন মজার খেলায় মাতলেন ক্লেটন, মহেশ সৌভিকরা ।
পাশাপাশি ফুটবলারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল লাল হলুদের হেড স্যারকে । শনিবার বিকেলেই বড় ম্যাচের চুড়ান্ত প্রস্তুতি সারবে ইস্টবেঙ্গল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

