রাত পোহালেই তৃণমূলের ‘জনগর্জন সভা’

রাত পোহালেই ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা । এই জনগর্জন সভার রেকর্ড সংখ্যক লোক হবে এমনটা আগেই বার্তা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূলের নেতৃত্ব, সমর্থক এবং বঞ্চিত জনগণের জন্য ইকোপার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম-এর মতো জায়গায় থাকার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস ।

কিছুদিন আগেই গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থার খুঁটিনাটি নিজে এসে পরিদর্শন করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । গরমে যাতে কর্মী সমর্থকদের কোন রকম সমস্যা না হয় থাকতে সেই অনুযায়ী বিরাট টেনট এবং পর্যাপ্ত পরিমাণে স্ট্যান্ড ফ্যান যেমন রাখা হয়েছে তাবুর ভেতর, তেমনই রয়েছে মেডিক্যাল ক্যাম্প, চার্জিং পয়েন্ট, উপযুক্ত শৌচাগার ও খাবার ব্যবস্থাও ।

শুক্রবার রাত থেকেই অনেকে আসতে শুরু করে দিয়েছেন সেই স্থানে । সকাল বেলাই পৌছে গিয়েছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে মুর্শিদাবাদ , মালদহ থেকে আসা কর্মী সমর্থকরা । তাঁদের জন্য আয়োজন করা আলুর তরকারি, ডিম ভাত । আপাতত তাই খেয়ে কিছুটা বিশ্রাম নেন তাঁরা । রবিবার সকাল সকাল তাঁদের গন্তব্য ব্রিগেড । সেখানে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের জনগর্জনে শামিল হবেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube