কড়া নিরাপত্তার বেষ্টনিতে মোড়া যূবভারতী সংলগ্ন অনুশীলন মাঠ । তারই মধ্যে ডার্বির প্রস্তুতি সারছে আন্তেনিও লোপেজ হাবাসের মোহনবাগান । জানা গেল এই ব্যবস্থা হাবাসেরই নির্দেশে ।
ইস্টবেঙ্গল ম্যাচের স্ট্র্যাটেজি কাকপক্ষীকেও টের পেতে দিতে নারাজ বাগানের স্প্যানিশ বস । টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন আশিস রাই । সাহালও এখন সম্পূর্ণ ফিট । তাঁদের ধরেই বড় ম্যাচের ছক কষছেন আন্তেনিও হাবাস ।
তবে হ্যামিলকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে । অজি ডিফেন্ডারের হাল্কা মাসেল পুল রয়েছে । শুক্রবারও দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি তিনি । যদিও বড় ম্যাচের স্কোয়াডে সম্ভবত থাকছেন অজি ডিফেন্ডার ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

