অবশেষে সব বিতর্কের অবসান । ডার্বির টিকিটের দাম নিয়ে সব বিতর্ক মিটে গেল । আয়োজক ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, ভুল শুধরে নেওয়া হচ্ছে । দু’দলের সমর্থকরাই একই দামে টিকিট কিনতে পারবেন । তবে নিজেদের সদস্যদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা রাখছে ইস্টবেঙ্গল ।
বৃহস্পতিবার নগর দেওয়ানি আদালতের রায় ছিল টিকিটের দামে এই বৈষম্য দূর করতে হবে । দেখতে হবে দু’দলের সমর্থকরাই যাতে একই মূল্যে টিকিট কিনতে পারেন । শুক্রবার সকালে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ইমামি কর্তা ও ইস্টবেঙ্গল ক্লাবের বৈঠকের পরই সিদ্ধান্ত হয়ে যায় টিকিটের দামে বৈষম্য দূর করার কথা । ক্রীড়ামন্ত্রীও বৈঠকের পরই জানিয়ে দিয়েছিলেন, সমস্যা মিটে যাচ্ছে । সেটা ইমামি ইস্টবেঙ্গল জানিয়ে দেবে ।
ইমামি ইস্টবেঙ্গলের সিদ্ধান্তের পর মোহনবাগানও তাঁদের সিদ্ধান্ত থেকে সরে এল । ডার্বির টিকিট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এল সবুজ মেরুন । তবে ইমামি ইস্টবেঙ্গলের টিকিটের দামের বৈষম্য দূর করলেও তাঁদের অভিযোগ প্রথম লেগের ডার্বিতে মোহনবাগানও এই রকম বৈষম্য রেখেছিল । তার প্রতিবাদ করে মোহনবাগান সচিব জানান, মোহনবাগান তাঁদের কিছু সমর্থককে ডিসকাউন্টে টিকিট দিয়েছিল; সে ব্যাপারটা পুরোপুরি আলাদা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

