সামশেরগঞ্জে হেরোইন সহ গ্রেফতার চার যুবক

৪৭৮ গ্রাম হেরোইন ও একটি চার চাকার গাড়ি সহ গ্রেফতার করা হল চার যুবককে । ঘটনাটি ঘটে শুক্রবার রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও ঝাড়খন্ড সীমান্ত চাঁদপুর নাকা পয়েন্টে ।

এদিনের ঘটনায় জানা যায়, ধৃতদের কাছ থেকে মোট ৪৭৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে সামশেরগঞ্জের থানার পুলিশ । ধৃতরা একটি গাড়ি করে ঝাড়খণ্ডের দিক থেকে হেরোইন নিয়ে মালদহের দিকে যাচ্ছিল বলে জানা যায় । শুক্রবার নাকা চেকিং চালানোর সময় সামসেরগঞ্জ থানার পুলিশ গাড়ির মধ্যে থেকে ৪৭৮ গ্রাম হেরোইন উদ্ধার করে । তারপর একটি চার চাকার গাড়ি সহ চার জন যুবককে গ্রেফতার কর পুলিশ । হেরোইন কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানা পুলিশ ।

পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম ইন্দ্রজিৎ মন্ডল, সঞ্জয় মন্ডল, মুকেশ কুমার এবং অনুপম কুমার । ধৃতদের মধ্যে ইন্দ্রজিৎ ও সঞ্জয়ের বাড়ি মালদহ জেলার কালিয়াচক ও বাকি দু’জনের বাড়ি ঝাড়খন্ডের ছাত্রা এলাকায় বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube