নবগ্রামে উদ্ধার বোমা, এলাকায় চাঞ্চল্য !

রবিবার সকালে বোমা উদ্ধার হল নবগ্রামে । সেই বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নবগ্রামে । জানা যায় রবিবার সকাল সকাল ছ’টি বোমা উদ্ধার হয় নবগ্রামের হিজরোল এবং গোরোরা মধ্যবর্তী এলাকায় । এই নিয়ে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ।

লোকসভা ভোটের আগে কে বা কারা এই ছয়টি বোমা রাখল সেটি এখনও জানা যায়নি । স্থানীয় সূত্রে জানা যায় হিজরোল এবং গোরোরায় মধ্যবর্তী একটি পুকুরের পাড় থেকে ঝোপের মধ্যে থেকে একটি ঝোলার মধ্যে থেকে উদ্ধার করা হয় ছয়টি বোমা । সেই দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এদিন ।

বোমা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube