গলা কাটা দেহ উদ্ধার হল বাঁশদ্রোণী এলাকা থেকে । শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
এদিনের ঘটনায় জানা যায়, এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছে বাঁশদ্রোণীর সোনালী পার্ক এলাকা থেকে । পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম কৃষ্ণ নন্দী । তাঁর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে । বাঁশদ্রোণীর সোনালী পার্ক এলাকায় তাঁর বাড়ির ভিতর থেকেই কৃষ্ণ নন্দীর মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে খবর ।
পুলিশ সূত্রের খবর, মৃতের গলায় গভীর কাটা দাগের চিহ্ন মিলেছে । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন । ওই এলাকাতেই অন্য একটি বাড়িতে থাকেন তার পুত্র ।
পুরো ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

